সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তান ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারতের কাছে। এক পর্যায়ে ৩-০ গোলের বড় লিড নিয়েও শেষ মুহূর্তের উত্তেজনায় বেশ চাপে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত আধিপত্য বজায় রেখে দাপট দেখালেও ইনজুরি সময়ে নাটকীয়ভাবে পাকিস্তান দুই গোল করে ব্যবধান কমিয়ে আনে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখায় ভারত। পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও খেলার শেষ মুহূর্তে নাটক উপহার দেয় পাকিস্তান।
জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ১৩ ও ১৯ মিনিটে মোহনবাগানের ফরোয়ার্ড সুহেইল ভাট জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। ৩২ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কিপজেন। এর মাঝে পাকিস্তান একটি পেনাল্টি পেলেও শায়ক দোস্তের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজিব উল্লাহ এবং ৯৪ মিনিটে আলমগীর গাজী গোল করলে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে না পারায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। তবে সমতায় ফেরার আগেই সময় শেষ হয়ে গেলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।।

