প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। চা বিরতির আগে পর্যন্ত দুই উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৬ রান। ইনিংসের শুরুতে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীরা গুটিয়ে গেলেও, ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। তবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। হাসান মাহমুদের তোপে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলাম পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় হাসপাতালে রয়েছেন। তার পরিবর্তে প্রথমবারের মতো ওপেনিং করতে নামা স্পিনার নাঈম হাসান ৬ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দলীয় ২২ রানের মাথায় আক্রমণাত্মক শট খেলতে গিয়ে পয়েন্টে উইকহ্যামের হাতে ধরা পড়েন তানজিদ হাসান তামিম। ১৬ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। পায়ের গোড়ালি মচকে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসাপাতালে আছেন ওপেনার সাদমান ইসলাম। স্বীকৃত ক্রিকেটে এবারই প্রথম ওপেনিং করলেন নাঈম।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালে একাই ছয় উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। তবে সেই সুবিধাকে কাজে লাগিয়ে বড় সংগ্রহের পথে এগোতে পারছে না বাংলাদেশ দল।

