নিয়োগের বিস্তারিত
বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) তাদের বিভিন্ন জোনের জন্য ফিল্ড অফিসার পদে মোট ৪০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
পদের বিবরণ ও বেতন
- ফিল্ড অফিসার (গ্রেড-১৫)পদসংখ্যা ২০০। শিক্ষানবিশকালে ৬ মাস সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৩২,৩৮০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
- ফিল্ড অফিসার (গ্রেড-১৬)শিক্ষানবিশকালে ৬ মাস সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ২৯,৫১০ টাকা বেতন দেওয়া হবে।
সুবিধাসমূহ
নিয়োগপ্রাপ্তরা বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস পাবেন।
এছাড়া বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতাসহ সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন সুবিধা রয়েছে।
মোটরসাইকেল ব্যবহারের শর্তে প্রতি মাসে জ্বালানি ভাতা বাবদ ২,১০০ টাকা এবং যানবাহন রক্ষণাবেক্ষণ বাবদ ৫০০ টাকা প্রদান করা হবে। বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
তবে এর জন্য অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের ঠিকানা
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে
- গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি ৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
- ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ): বাসা ৫৪৫, রোড ১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
- ব্রাহ্মণবাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম, বিরাসার বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।
- চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ): খলীশাডুলি, পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
সতর্কবার্তা
নিয়োগের ক্ষেত্রে জামানত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে, যা লভ্যাংশসহ ফেরতযোগ্য। সিদীপ স্পষ্ট জানিয়েছে যে, প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে (বিকাশ, রকেট বা নগদ) কোনো প্রকার আর্থিক লেনদেন করা হয় না। কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সংস্থাটি বিশেষভাবে সতর্ক করেছে।
- দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।
- বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।
- আবেদনের ঠিকানা: ১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইট এর উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
- ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।

