অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

যুব এশিয়া কাপের সেমিফাইনালের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। সেরা চার দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ, যার বিজয়ীরা ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় আল আমিরাতের দুটি ভিন্ন ভেন্যুতে একযোগে ম্যাচ দুটি শুরু হবে। প্রথম সেমিফাইনালে ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়বে পাকিস্তানের বিপক্ষে। একই সময়ে অপর সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। বৃহস্পতিবার একই সময়ে (সকাল ১১টা) আল আমিরাতে পাশাপাশি দুই ভেন্যুতে মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। ২৩২ রানের লক্ষ্য তাড়ায় ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ স্রেফ ১১৮ রানে গুটিয়ে যায়।

গ্রুপপর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে ১১৩ রানে হারলেও, পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ এবং মালয়েশিয়ার বিপক্ষে ২০৫ রানের বড় জয় পায় বাংলাদেশ। এর আগে গ্রুপপর্বে বাংলাদেশ ৩ ম্যাচের দুটিতে জয় পায়। যদিও তাদের শুরুটা হয়েছিল আফগান যুবাদের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে।