প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ই নভেম্বর বিকাল ৫টায় বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এতে সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, নোলক বাবু, সালমা ও বিউটির মতো শিল্পীরা।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ১৫ই নভেম্বর নেত্রকোণায় জন্মগ্রহণকারী এই গুণী শিল্পী ২০১৭ সালের ২৪শে নভেম্বর প্রয়াত হন।

