কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা

ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার কাতেলেন সুজা ফেইতোজা বর্তমানে সৌদি আরবের ফুটবলে নিজের নৈপুণ্য দেখাচ্ছেন। ৩০ বছর বয়সি এই ফুটবলার ইসলাম গ্রহণের পর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন। গত ১৯ নভেম্বর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করার পর তার এই নতুন আধ্যাত্মিক যাত্রা সবার দৃষ্টি কেড়েছে। ১৯ নভেম্বর মক্কায় গিয়ে আবার ওমরাহ পালন করার পর তার নতুন এই আধ্যাত্মিক যাত্রা নতুন করে অনেকের নজর কেড়েছে। এবার নতুন এক কারণে আলোচনায় এসেছেন।

১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলোর সাও ভিসেন্তে শহরে জন্মগ্রহণ করেন কাতেলেন। খেলোয়াড়ি জীবনের শুরুতে সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন। ব্রাজিলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেয়ে ১৮ বছর বয়সে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে মনরো কলেজ, লুইসভিল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে গেছেন। পরবর্তীতে ফ্রান্সের বোর্দো ও ইতালির ইন্টার মিলান হয়ে ২০২২ সালে স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে তিনি দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দিলেও ওই বছরের জুলাইয়ে আল হিলাল ক্লাবে নাম লেখান। ২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর তিনি এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ এবং ২০২২ সালের কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা।

ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতেলেন তার ইসলাম গ্রহণের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা এবং ছোটবেলায় গির্জার কার্যক্রমে যুক্ত থাকা এই ফুটবলার জানান, রিয়াল মাদ্রিদে খেলার শেষ বছরে নিজেকে আধ্যাত্মিকভাবে একাকী অনুভব করছিলেন। নির্দিষ্ট কোনো ধর্ম পালন না করলেও বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার আগ্রহ ছিল তার। সৌদি আরবে আসার পর মুসলিম সতীর্থদের সঙ্গে কোনো বিধিনিষেধ ছাড়াই ধর্মীয় বিষয়ে খোলাখুলি আলোচনা শুরু করেন। মুসলিম না হয়েও প্রথম রমজানে রোজা রেখে তিনি ইতিবাচক অভিজ্ঞতা লাভ করেন। এরপর পবিত্র কুরআন পাঠ এবং সতীর্থদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। বড়দিনের ছুটিতে বাবার সঙ্গে নিজের এই উপলব্ধির কথা ভাগ করে নেন। তার বাবাও কাতেলেনের মধ্যে এক ধরনের উজ্জ্বল ও শান্ত পরিবর্তন লক্ষ্য করেন। শেষ পর্যন্ত নিজস্ব সিদ্ধান্তে তিনি ইসলাম গ্রহণের পথে এগিয়ে যান। ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার গল্প জানিয়েছেন কাতেলেন। বাবা তাকে আধ্যাত্মিকভাবে আরো পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত বলে উল্লেখ করেন।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাতেলেন। সে সময় আল নাসর নারী দলের সতীর্থরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি মক্কায় পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং ১৯ নভেম্বর পুনরায় ওমরাহ পালন করেন।