ঢাকায় শুরু হলো দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ২৬ মিরপুর রোডে অবস্থিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘ফ্রেঞ্চ উইক ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত এই উৎসবের নেপথ্যে রয়েছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। আয়োজনে সহযোগী হিসেবে থাকছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস এবং সিটি ব্যাংক। উৎসবটি আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা অংশ নিয়েছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সারাদেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৭২১টি ছবি জমা দেন। বিচারকমণ্ডলীর কঠোর বাছাই শেষে ৪৪টি আলোকচিত্র প্রদর্শনীর জন্য চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ডিজিটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে আরও ৫০টি ছবি দর্শকদের দেখার সুযোগ রয়েছে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত আলোকচিত্রী রাহুল তালুকদার, সৌদ আল ফয়সাল ও আবীর আবদুল্লাহ।

অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা ও উৎসবের পরিচালক আবীর আবদুল্লাহ জানান, তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করা এবং তাদের মেধার স্বীকৃতি দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছে। আলোকচিত্রের ২০০ বছর পূর্তি এবং ফরাসি কিংবদন্তি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর প্রতি শ্রদ্ধা নিবেদনও এই আয়োজনের একটি বড় অংশ। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত আয়োজনের মাধ্যমে বাংলাদেশের আলোকচিত্র সম্প্রদায় আরও শক্তিশালী হয়ে উঠবে। অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল ২০২৬-এর পরিচালক আবীর আবদুল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করা এবং তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈ। সারা দেশ থেকে পাওয়া সাড়া আমাদের আশাবাদী করেছে। আমরা আশা করি, এই উৎসব নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার এবং বাংলাদেশের আলোকচিত্র সম্প্রদায়কে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”। স্ট্রিট ফটোগ্রাফি সাধারণ দৃশ্যকেও একজন আলোকচিত্রীর প্রতিভা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পকর্মে রূপ দেওয়ার সুযোগ করে দেয় এবং আলোকচিত্রের শিল্পকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসে। আয়োজকেরা জানান, এই উৎসবে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্‌যাপনের পাশাপাশি স্ট্রিট ফটোগ্রাফির ইতিহাসে প্রভাবশালী ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই।”।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেদেরিক ইনজা, আলোকচিত্রী শংকর শাওজাল এবং সৌদ আল ফয়সাল। ফ্রেদেরিক ইনজা বলেন, সাধারণ মুহূর্তকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্ট্রিট ফটোগ্রাফি অসাধারণ ভূমিকা রাখে। এত বিপুল সংখ্যক তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণই এই উৎসবের বিশাল সাফল্যের প্রমাণ। তিনি আরও জানান, আলোকচিত্রের মাধ্যমে তরুণদের সমকালীন কাজের সঙ্গে ফরাসি ঐতিহ্যের মেলবন্ধন ঘটছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। দৈনন্দিন জীবনের সাধারণ দৃশ্যে লুকিয়ে থাকা অসাধারণ মুহূর্ত যথাসময়ে ক্যামেরায় ধারণের ‘দ্য ডিসাইসিভ মোমেন্ট’ বা ‘নির্ণায়ক মুহূর্ত’ ধারণার জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিজয় কৃষ্ণ পাল, দ্বিতীয় কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় হয়েছেন মো. আশিকুর রহমান। এছাড়া মুহাইমিনুর রহমান রাকিব, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন শাওন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, মো. লাকিব উর রশিদ, আশরাফুল সরকার কিবরিয়া, মুস্তাভি ফায়াজ তাওফি ও তাসিফ আনোয়ার বিশেষ সম্মাননা পেয়েছেন। আগামী ২৪ নভেম্বর সমাপনী দিনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকছে। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ১০ জন আলোকচিত্রী—মুহাইমিনুর রহমান রাকিব, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন শাওন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, মো. লাকিব উর রশিদ, আশরাফুল সরকার কিবরিয়া, মুস্তাভি ফাইয়।