সুনামগঞ্জে গত দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসের ঝাপটায় হাওরাঞ্চলে শীতের আমেজ শুরু হয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই প্রভাব পড়েছে জনজীবনে; বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কমেছে এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ কিছুটা ব্যাহত হয়েছে।
শহরের আলফাত স্কয়ারে শীতের পোশাক নিয়ে বসেছেন জুনেদ মিয়া। ক্রেতাদের নজর কাড়তে তিনি সঙ্গীকে নিয়ে এক ব্যতিক্রমী কৌশল নিয়েছেন। তিনি হাঁক দিচ্ছেন, ‘আপা, আপা করিস না, ৩০ টাকা পাইবা না। এক দাম, এক রেট, ৩০ টাকা পাইবা না।’ তার এই প্রচারণায় ভিড় করছেন ক্রেতারা এবং অনেকেই তাদের কেনাকাটার দৃশ্য ভিডিও করছেন। ক্রেতারা এখান থেকে ৩০ টাকায় ছোট-বড় বিভিন্ন ধরনের শীতের পোশাক সংগ্রহ করছেন। এখন কোনো রকমে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হচ্ছে।’। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
ব্যবসায়ী জুনেদ মিয়ার ভাষ্যমতে, সূর্যের দেখা না পাওয়ায় শীত অনুভূত হচ্ছে ঠিকই, কিন্তু ক্রেতা সমাগম কিছুটা কম। তাই বেচাকেনা বাড়াতে তিনি এই মজার স্লোগানের পদ্ধতি বেছে নিয়েছেন। রোববার (২২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম থাকায় রিকশাচালক ও পরিবহন শ্রমিকদের আয়ে টান পড়েছে। কাজীর পয়েন্টে রিকশাচালক ইমন মিয়া জানান, সারাদিন রাস্তায় মানুষ না থাকায় আয় অর্ধেকে নেমে এসেছে। ক্রেতা টানতে ব্যবসায়ীরাও নিচ্ছেন নানা কৌশল।
এদিকে শীতের আগমনে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। শীতের কাপড়ের দোকানি সুয়েব মিয়া জানান, বৃষ্টির পর থেকেই শীত জেঁকে বসছে। তবে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য শীতের কাপড় কেনা অনেকটা বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। হারুন মিয়া নামের এক ক্রেতা জানান, বাধ্য হয়েই শিশুদের জন্য কাপড় কিনতে হচ্ছে, তবে নিজের পুরোনো শীতের কাপড় দিয়েই এবারের শীত পার করার পরিকল্পনা তার। মানুষ শীতের কাপড় দেখছেন, পছন্দ হলে কিনেও নিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কৃষকদের মনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ায় মাটি ফেটে যাওয়ায় বোরো বীজতলা তৈরি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। দেখার হাওরের কৃষক নিশান মিয়া জানান, বৃষ্টিতে কিছুটা আর্দ্রতা ফিরলেও কৃষির জন্য এটি যথেষ্ট নয়, আরও বৃষ্টির প্রয়োজন।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, এই বৃষ্টিতে হাওরের মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ফিরেছে, যা বোরো চাষ ও বীজতলা তৈরির জন্য সহায়ক। পানির অভাবে যারা সবজি আবাদ করতে পারছিলেন না, তারাও এখন নতুন করে চাষাবাদ শুরু করতে পারবেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লে ভালো হতো, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে পাকা ধান কাটা ও শুকানোর কাজে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আশুতোষ সিংহ বলেন, হঠাৎ ঠান্ডা ও শীতের প্রকোপ বাড়লে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস ও রোটাভাইরাসজনিত ডায়রিয়ার মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দেওয়ার ঝুঁকি থাকে। হাঁপানিতে আক্রান্ত শিশুদের সমস্যা আরও বাড়তে পারে। তাই সর্দি-কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং নিউমোনিয়ার লক্ষণগুলোর দিকে বিশেষ নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন তিনি।

