বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সেই তারিখে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা নিরসন এবং সরকারি গুরুত্বপূর্ণ ক্যাডার পদ যাতে খালি না থাকে, তা নিশ্চিত করতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এক বছরের মধ্যে বিসিএস প্রক্রিয়া শেষ করার যে লক্ষ্য কমিশন নিয়েছিল, তাতে কিছুটা বিলম্ব ঘটছে। ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি। পুরোপুরি সংকট না কাটলেও এটিকে আংশিক সমাধান হিসেবে দেখা হচ্ছে।
পিএসসির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়ায় এবং প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয় করা সম্ভব না হওয়ায় কমিশন কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ সমন্বয় ছাড়া ফল প্রকাশ করা হলে অন্তত ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের প্রশাসনিক কাঠামোর জন্য নেতিবাচক। এই পরিস্থিতির কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গেজেট এত দিনেও কেন হলো না, তার কোনো সদুত্তর নেই।
পিএসসির নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট যেকোনো সময় প্রকাশ হতে পারে। গেজেট প্রকাশের পর প্রার্থীরা চাকরিতে যোগ দিলে পিএসসি প্রকৃত শূন্য পদের একটি সঠিক হিসাব পাবে। সেই তথ্যের ভিত্তিতেই ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে। গেজেট প্রকাশের পরপরই খুব দ্রুততম সময়ের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
বিসিএস নিয়োগ পরীক্ষায় ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ এক দীর্ঘস্থায়ী সংকট। আগের কোনো বিসিএসে একটি নির্দিষ্ট পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থী পরবর্তী বিসিএসে আবার একই পদে কিংবা অপেক্ষাকৃত কম মর্যাদার পদে সুপারিশ পেলে নতুন পদে যোগ দেন না। এতে মূল্যবান ক্যাডার পদগুলো শূন্য থেকে যায়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ এ কারণে খালি থাকে। যেমন, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার। এর ফলে বছরের পর বছর পরিশ্রম করা অনেক মেধাবী প্রার্থী ন্যায্য নিয়োগ থেকে বঞ্চিত হন। বেতন স্কেল: ২০,০০০– ১,০০,০০০ টাকা। 33, 20, 000, 1, 00.
পিএসসির সূত্রগুলো আরও বলছে, ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করলেও ৫০তম বিসিএসের ফল শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না। কারণ, ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি এবং সেটির ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে। কমিশন শুধু ৪৬তম বিসিএসের গেজেট পর্যন্ত অপেক্ষা করবে। যদি ৪৭তম বিসিএসের জন্য অপেক্ষা করা হয়, তবে ৫০তম বিসিএসের ফল প্রকাশ আরও দীর্ঘায়িত হবে। ৪৬তম ও ৪৭তম—এই দুটি বিসিএস মিলিয়ে যেখানে প্রায় ৫০০ জন চাকরিপ্রার্থী নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, সেখানে এই সমন্বিত প্রক্রিয়ায় অন্তত অর্ধেক অর্থাৎ ২৫০ জন যোগ্য প্রার্থী নতুন করে সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন বলে পিএসসি মনে করছে। ভেরিফিকেশন ও গেজেট জটিলতায় বাড়ছে ভোগান্তি।
এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মোট ২ হাজার ১৫০টি পদের বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুরু থেকেই পিএসসি দ্রুতগতিতে কার্যক্রম পরিচালনা করে। চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা শেষে মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাতা মূল্যায়নের সব জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে, অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এতে ৬ হাজার ১৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন এবং ১১ আগস্ট থেকে নির্ধারিত সময়েই মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। ফলে ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রত্যাশা করেছিলেন প্রার্থীরা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মৌখিক পরীক্ষার্থী হতাশা প্রকাশ করে বলেন, এক বছরে বিসিএস সম্পন্ন করার ঘোষণার ফলে পিএসসির প্রতি প্রার্থীদের আস্থা বেড়েছিল। কমিশনের উচিত ছিল ঘোষিত ক্যালেন্ডার রক্ষা করা। অন্যদিকে, আরেক চাকরিপ্রার্থী এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, রিপিট ক্যাডার সংশোধন করেই ফল দেওয়া যৌক্তিক, এতে মেধাবীদের কর্মসংস্থান হবে। তবে এই প্রক্রিয়ায় যেন অতিরিক্ত সময় নষ্ট না হয় এবং ডিসেম্বরের মধ্যেই যেন ফল প্রকাশিত হয়, সেই দাবি জানিয়েছেন তিনি।
চাকরিপ্রার্থীদের একাংশ এই বিলম্বের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের ধীরগতিকে দায়ী করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী বলেন, ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে ৯ মাস আগে, কিন্তু এখনো গেজেট হয়নি। এই দীর্ঘসূত্রতা এড়াতে ভেরিফিকেশন প্রক্রিয়ায় গতি আনা জরুরি, অন্যথায় এক বিসিএসের জটে পরের বিসিএস আটকে থাকার পুরোনো সংস্কৃতি থেকে বের হওয়া অসম্ভব হবে।
ফল প্রকাশের তারিখ সম্পর্কে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে এবং সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, রিপিট ক্যাডার ঠেকানোর উদ্যোগটি সঠিক হলেও ঘোষিত ক্যালেন্ডার রক্ষা করতে না পারা কমিশনের একধরনের ব্যর্থতা। সামগ্রিক জট খুলতে পিএসসির সময়ানুবর্তিতার পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন প্রক্রিয়ায় গতি আনা এখন সময়ের দাবি।

