‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের সম্মাননায় আপ্লুত নির্মাতা

বিশেষ আবেগ ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’-এর গ্র্যান্ড ট্রিবিউট নাইট। শেষ ছয়টি পর্বের মাধ্যমে শিগগিরই এই সিরিজের সমাপনী টানা হতে যাচ্ছে। সমাপ্তির এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানীর গুলশান ক্লাবে গত রোববার এক জমকালো আড়ম্বরের আয়োজন করে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণায় ভরা এক অনন্য সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’র গ্র্যান্ড ট্রিবিউট নাইট। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির শেষ ছয়টি পর্ব, যার মধ্যদিয়ে পর্দা নামবে এই তুমুল জনপ্রিয় সিরিজের।

একটি সফল কনটেন্ট নির্মাণের পেছনে পর্দার সামনের তারকাদের পাশাপাশি ক্যামেরা, সাউন্ড, লাইটিং ও মেকআপসহ ব্যাকস্টেজ ক্রুদের অক্লান্ত শ্রম থাকে। নেপথ্যের এই কারিগর এবং অভিনয়শিল্পীদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই মূলত এই অনুষ্ঠান। আয়োজনের মূল পর্বে পুরো কাস্ট ও ক্রুদের হাতে বিশেষ অ্যাওয়ার্ড এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। একটি সফল সিরিজ কেবল পর্দার সামনের অভিনয়শিল্পীদের দিয়ে তৈরি হয় না, এর পেছনে থাকে ক্যামেরার আড়ালের অসংখ্য মানুষের নির্ঘুম রাত আর অক্লান্ত পরিশ্রম।

সম্মাননা প্রদানের পাশাপাশি একটি প্রাণবন্ত প্যানেল আলোচনারও আয়োজন ছিল। সেখানে উপস্থিত দর্শকরা প্রিয় তারকাদের সঙ্গে সরাসরি দেখা করা ও কুশল বিনিময়ের চমৎকার সুযোগ পান। আনুষ্ঠানিক সম্মাননার পাশাপাশি সন্ধ্যাটি জমে উঠেছিল এক প্রাণবন্ত প্যানেল ডিসকাশনে।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নির্মাতা জানান, শিল্পীরা যেভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন, ঠিক তেমনি পর্দার আড়ালের কলাকুশলীদের দিনরাতের কঠোর পরিশ্রমেই সিরিজটি সফলতা পেয়েছে। দর্শকরা সাধারণত সামনের তারকাদের চিনলেও নেপথ্যের কর্মীরা আড়ালেই থেকে যান। পুরো টিমকে বঙ্গ যেভাবে এক ছাদের নিচে সম্মানিত করেছে, তা একজন নির্মাতা হিসেবে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি মুহূর্ত। নিজের অনুভূতি জানাতে গিয়ে পরিচালক বলেন, আমাদের অভিনয়শিল্পীরা যেমন নিজেদের সবটুকু দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করেছেন, তেমনি ক্যামেরা, লাইট, সাউন্ড থেকে শুরু করে মেকআপ, পর্দার আড়ালের মানুষগুলোর দিনরাতের পরিশ্রমেই আজকের এই ‘ব্যাচেলর পয়েন্ট’।