কৃষি তথ্য সার্ভিসে ১৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোতে সরাসরি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি বিভিন্ন পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা এসব পদে আবেদনের সুযোগ পাবেন। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না; পুরো আবেদনপ্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। গত ২৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা পর্যন্ত।

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা প্রথম তিনটি পদের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা নিচে দেওয়া হলো ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়।

  1. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: পদসংখ্যা ১টি। বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। যোগ্যতা: এসএসসি পাসসহ ফাইন বা কমার্শিয়াল আর্টস সনদের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  2. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর: পদসংখ্যা ৪টি। বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। যোগ্যতা: এসএসসি পাস এবং ৩৫ মি.মি. ও ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ সেট এবং জেনারেটর পরিচালনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকতে হবে। একই সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  3. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৪টি। বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটারে টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরবর্তী পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বিবরণ নিচে উল্লেখ করা হলো

  1. ক্যালিগ্রাফিস্ট: পদসংখ্যা ১টি। বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা: এসএসসি পাস এবং কমার্শিয়াল আর্টস, ইলাস্ট্রেশন, লেটারিং, কি ড্রয়িং, লে-আউট, চার্ট তৈরি ইত্যাদি কাজে ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
  2. অফসেট প্রিন্টার: পদসংখ্যা ১টি। বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)। যোগ্যতা: এসএসসি পাস এবং কোনো খ্যাতিমান অফসেট প্রেসে প্রিন্টার হিসেবে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর অভিজ্ঞতা বেশি হলে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য।
  3. অফিস সহায়ক: পদসংখ্যা ৪টি। বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

আবেদনকারীদের বয়সসীমা ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।

পরীক্ষার আবেদন ফি পরিশোধ সম্পর্কিত তথ্যে জানানো হয়েছে, টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম জমাদানের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬ নম্বর পদ অর্থাৎ অফিস সহায়কের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মোট ৫৬ টাকা (আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা)। পরিশোধিত সব ফি অফেরতযোগ্য। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কৃষি তথ্য সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও শর্তাবলী অনুসরণ করে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।