রামিসা হত্যা মামলার প্রধান আসামি ও তার স্ত্রী আদালতে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১ মে) সকাল পৌনে ৮টার দিকে তাদের প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। এরপর তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
আসামিদের উপস্থিতিতে আজ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
