ক্রোয়েশিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪
ক্রোয়েশিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ইস্ত্রিয়া উপদ্বীপের মেদুলিন টাউনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিধ্বস্ত বিমানটি জার্মানির মালিকানাধীন ছিল এবং অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মেদুলিন টাউনের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি বাতাসে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে।
