যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে দেশটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানির সঙ্গে জড়িত একটি নেটওয়ার্ক এবং একটি আর্থিক লেনদেনকারী সংস্থা। ওয়াশিংটন এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
শাফাক নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত শুক্রবার (৫ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজগুলো ভুয়া কোম্পানির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছিল।
