অভিনয় জগৎকে বিদায় জানালেন ‘গজনি’র নায়িকা আসিন থোট্টুমকাল
বলিউডে যেখানে অনেক তারকা দশকের পর দশক ধরে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখেন, সেখানে মাত্র ৩০ বছর বয়সে খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় অভিনয় জগৎকে বিদায় জানানোর নজির স্থাপন করেছেন অভিনেত্রী আসিন থোট্টুমকাল। তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার একজন সুপারস্টার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন এবং পরবর্তীতে বলিউডের প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমার নায়িকা হিসেবেও খ্যাতি অর্জন করেন।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমাটি বলিউডের প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমাগুলোর মধ্যে অন্যতম। এই ছবিতে আসিন প্রধান নারী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।
