রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে একটি ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারটি আয়োজিত হয়।
রাজবাড়ী জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক শুমারী ২০২৩ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়িত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দীপ্তি রানী পাল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।

