পূর্ব সুন্দরবন থেকে অপহৃত বনবিভাগের বেতার চালকসহ তিনজনকে তিন দিন পর বনদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়েছে। গত শুক্রবার (১২ জুন) তারা নিরাপদে ফিরে আসেন।
এর আগে মঙ্গলবার বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের কালামিয়া এলাকা থেকে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক ফরিদুল এবং আরও দুই জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এই অপহরণের ঘটনায় বন বিভাগ শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
