জাবিতে ছাত্রীদের ভিডিও ধারণের সময় বহিরাগত যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ওয়াশরুমে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের সময় এক বহিরাগত যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা ওই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ ও দাবির প্রেক্ষিতে জানা গেছে, অভিযুক্ত যুবকের মুঠোফোন পরীক্ষা করে গত ছয় মাসে ধারণ করা একই ধরনের একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। এ ঘটনার পর ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।