ফেনীতে বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলার ছাগলনাইয়া ও সদর উপজেলায় দুর্ঘটনাগুলো সংঘটিত হয়।
নিহতদের মধ্যে একজন হলেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে সাহাব উদ্দিন খোকন (৫৫)। অপরজন ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার বাসিন্দা।
