জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ এ যোগ দেওয়ার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ৪টা ৩ মিনিটে তার বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি ইস্তাম্বুলে যাত্রাবিরতি নিয়েছিল। আন্তালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন। এর আগে মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ (কনফারেন্স অব দ্য পার্টিস) হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন।
বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় দুই শিশু তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তিনি অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি বেলেক শহরের পাঁচতারা রিসোর্ট ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’তে অবস্থান নেন।
সফরের শুরুর দিকে মঙ্গলবার ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। এর আগে সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকা ছাড়েন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে দুই নেতা মতামত বিনিময় করবেন।
আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর তথ্যমতে, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি ইউএনডিপি প্রশাসকের সঙ্গেও আলোচনার প্রক্রিয়া চলছে। এসব বৈঠক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের দায় মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই প্রেক্ষাপটে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য ও অভিজ্ঞতা সম্মেলনে তুলে ধরা হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ তার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের দিকগুলো প্রদর্শিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট সংক্রান্ত একটি যৌথ ঘোষণার সম্ভাবনা নিয়েও কাজ চলছে।
আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ইভেন্ট বাংলাদেশের নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের বিশেষ প্রভাব নিয়ে এবং অন্যটি পচনশীল পাটজাত পণ্যের চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক।
২১ সদস্যের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর। পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রম পরিচালনা করেছে।
এ বছর তুরস্ক সম্মেলনের আয়োজক হিসেবে সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে। সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

