সীমান্তে অব্যাহত সহিংসতা ও প্রাণহানি, উদ্বেগ বাড়ছে জনমনে

দেশের সীমান্ত এলাকাগুলোতে সহিংসতা ও হতাহতের ঘটনা কিছুতেই থামছে না। সর্বশেষ গত জুন মাসে ভারত ও মিয়ানমার সীমান্তজুড়ে চালানো পৃথক হামলা এবং ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় মোট পাঁচ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ও হামলায় প্রাণ হারিয়েছেন দুই জন। অন্যদিকে, মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়ে এক রোহিঙ্গা যুবকসহ আরও তিন জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে।