বজ্রঝড়ের শঙ্কায় ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ, একাদশে এক পরিবর্তন

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে ফ্রান্স। শনিবার (৪ জুলাই) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই ম্যাচ ঘিরে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে উদ্বেগ বাড়ছে।

ম্যাচ চলাকালীন অত্যধিক তাপমাত্রা এবং বজ্রঝড়ের মতো প্রতিকূল পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। খেলা শুরুর ঘণ্টাখানেক আগেও সেই শঙ্কার ইঙ্গিত মিলেছে। নিয়ম অনুযায়ী, এমন বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ চলাকালে দীর্ঘ বিরতি বা খেলা স্থগিত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিকে, এই ম্যাচের জন্য ফ্রান্সের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে।