তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা সম্পন্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। সাত দিনব্যাপী নির্ধারিত আনুষ্ঠানিক শোক ও দাফনপ্রক্রিয়ার তৃতীয় দিন রোববার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ও জানাজার আনুষ্ঠানিকতার প্রধান হাসান হাসানজাদেহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

০৫ জুলাই ২০২৬, ১১:৩০ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

৭ দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফনপ্রক্রিয়ার তৃতীয় দিন রোববার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে তার জানাজা সম্পন্ন হয় ।