হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩১ জন রোগী শনাক্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত মোট ৭৩১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।