পুলিশের ৩৩ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ডিআইজি মো. সাইফুল ইসলাম, ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান এবং ডিআইজি এস. এম. মোস্তাক আহমেদ খানসহ অন্যান্যরা। উল্লেখ্য, এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে মোল্যা নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
