কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক-এ এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনায় পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্যাম্পের সাব্বির মাঝি জানান, ভূমিধসে মেয়েদের একটি হিফজ কেন্দ্র মাটির নিচে চাপা পড়ে। ঘটনার সময় সেখানে ৩০ জনেরও বেশি ছাত্রী অবস্থান করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জনই মারা গেছেন।
এখনও কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

