১০ ও ১১ জুলাইয়ের বাউবি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথা সময়ে ঘোষণা করা হবে। যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এমএ এবং এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (সেমিস্টার ২য়), বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর, ২০২৫) ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার এবং এমপিএইচ এক্সামিনেশন ২৫২ টার্মের ১ম ও ৩য় সেমিস্টার।

এছাড়া মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ এক্সামিনেশন-২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষাও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।