আজ এমসি কলেজ গণধর্ষণ মামলার রায় ঘোষণার সম্ভাবনা

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হতে পারে। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন জানিয়েছেন, সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আজ দুপুরে এই রায় ঘোষণা করবেন।

এর আগে গত বুধবার মামলার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেন। এ বিষয়ে পিপি আবুল হোসেন বলেন, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং আদালত ১৪ জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin