শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন তারা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন শুরু করেন।

অবরোধের সময় ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কটি পুরোপুরি বন্ধ করে দেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin