রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার এলাকায় তিনি হামলার শিকার হন।

নিহত পলাশ সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত