সুনামগঞ্জের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আজ শনিবার জরুরি উন্নয়নমূলক কাজের জন্য দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। গতকাল শুক্রবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এরিয়া, আমপারা, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপারা, আরপিন নগর (আংশিক), মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ি, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা এবং এসপি বাংলো এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধার সৃষ্টি হবে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত