আড়াইহাজারে নদীতে বস্তা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা এবং কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, যা স্থানীয়ভাবে ‘মরা গাং’ নামে পরিচিত, সেখান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।