এআই প্রযুক্তিতে তৈরি আসিফ আলতাফের ‘বাবা’ গানটি দর্শক মহলে সাড়া ফেলেছে

নতুন প্রজন্মের সংগীত শিল্পী আসিফ আলতাফ তার নতুন গান ‘বাবা’ নিয়ে হাজির হয়েছেন। গানটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আধুনিক এই প্রযুক্তির সাহায্যে তৈরি গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

গানটির কথায় গভীর আবেগ ফুটে উঠেছে, যা শ্রোতাদের মুগ্ধ করছে। গানের কিছু অংশে বলা হয়েছে, ‘জানি তোমার চলার পথটা কখনো ছিল না তো মসৃণ/ তবু আমার স্কুলের জামাটা ছিল আজীবন রঙিন/ আমার মাথার ‍উপরে ছাতা আকাশ তোমার মাথায়/ তবু আমার চোখের স্বপ্নেরা ভাসে তোমার চোখের পাতায়…’। এই মায়াভরা কথার মাধ্যমে বাবা ও সন্তানের সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।