দুবাইয়ে বেনজীরের দুর্নীতির ছয় মামলার নথি পাঠানোর সিদ্ধান্ত

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উপায় এখন দেশজুড়ে আলোচনার বিষয়।

ইতিমধ্যে, সরকার বেনজীরকে ফেরানোর জন্য নথিপত্র প্রস্তুতে কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ প্রস্তাব তৈরির কাজ চলছে।

প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে প্রস্তাবে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির ৬টি মামলার নথিপত্র যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।