২৭ মাস পর বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধি: সংসার, কৃষি ও শিল্পে বাড়তি ব্যয়

দীর্ঘ ২৭ মাস পর দেশে বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধি করা হয়েছে। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট (কিলোওয়াট) বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই নিত্যপ্রয়োজনীয় সেবাপণ্যের মূল্য গ্রাহকশ্রেণিভেদে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

চলতি জুন মাসের ১ তারিখ থেকেই জনগণকে নতুন বর্ধিত দরে বিদ্যুৎ ক্রয় করতে হবে। এই মূল্যবৃদ্ধি সংসার, কৃষি ও শিল্প খাতের ব্যয় বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, দেশে একবারে ও একধাপে বিদ্যুতের দাম বৃদ্ধির পরিমাণে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ।

কন্টেন্ট: সংগৃহীত