চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবির ভিন্ন ভিন্ন ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় উভয় সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন।
জানা গেছে, গত রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সংগঠন দুটি তাদের পৃথক কর্মসূচি পালন করে। খোঁজ নিয়ে আরও জানা যায়, ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে।
