ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪৭৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ৪৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে প্রাণ হারানো ওই রোগী একজন নারী, যার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ১০ হাজার ৪৮৫ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নয় হাজার ৪৪০ জন।

চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন নারী এবং ১৫ জন পুরুষ।

কন্টেন্ট: সংগৃহীত