ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টায় তিনি ঢামেক ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বর্তমানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন দু’টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়ও অংশ নেবেন।

