শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা এবং শিখনচাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৮ সালের নতুন কারিকুলামে একটি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণ এবং ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, শিক্ষার কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়ের সমন্বয় জরুরি। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম ও শিখনপদ্ধতি। নির্দিষ্ট একটি ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে অন্য ক্ষেত্রগুলোকে উপেক্ষা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তাই মাঠপর্যায়ের বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সমন্বিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
কারিকুলাম উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব দেওয়া হয়েছে যাতে নতুন কারিকুলামে বিদ্যালয়ভেদে শিখনঘণ্টার বৈষম্য দূর করা যায়।
পাঠদান ও শিখন উপকরণকে আরও বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।
শ্রেণিকক্ষে শিশুরা যেন খেলার ছলে শিখতে পারে, এমন আনন্দময় পরিবেশ তৈরির জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষণীয় খেলনার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা অর্জনের পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ও ব্যবহারিক শিখন কার্যক্রমে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি ধরে রাখা এবং পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে সরকার। বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় এই কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর জন্য দুপুরের পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে। খাবারের মান ও বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে মাদার্স কমিটির মাধ্যমে মনিটরিং এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না। তিনি বলেন, এটি একটি সুসংহত কেন্দ্রীয় নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে।
ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার অংশ হিসেবে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও স্মার্ট ক্লাসরুম উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। গুগলসহ বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের ট্যাব প্রদান করে শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের বোঝার সক্ষমতা তাৎক্ষণিকভাবে মনিটরিং করা সম্ভব হবে। যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ নেই, সেখানেও সোলার প্যানেল স্থাপন ও ব্যান্ডউইডথ নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে কোনো শ্রেণিকক্ষে সিলেবাস শেষ হতে সমস্যা হচ্ছে কি না কিংবা শিক্ষার্থীরা কোথায় বুঝতে পারছে না, তা তাৎক্ষণিকভাবে মনিটরিং করা সম্ভব হবে।
শিক্ষক প্রশিক্ষণের বিষয়ে ববি হাজ্জাজ জানান, কেবল ভবন নির্মাণ বা উপস্থিতি নিশ্চিত করাই উন্নয়নের মূল লক্ষ্য নয়, প্রতিটি শিশু প্রকৃত অর্থে শিখছে কি না তা যাচাই করা জরুরি। এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে কেবল ভবন নয়, বরং আসবাব, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা শিশুদের উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নদীভাঙনপ্রবণ বা পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতাকে মাথায় রেখে অবকাঠামোগত উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে।
সবশেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্র একে অপরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সমন্বিত সংস্কারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নই সরকারের লক্ষ্য।

