পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) তাদের রাজস্ব খাতে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ২৩টি ক্যাটাগরিতে ২৯ জন কর্মী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। উল্লেখ্য যে, এই নিয়োগ প্রক্রিয়ার ক্রমিক ১, ২ ও ১৮ নম্বরে উল্লেখিত পদের জন্য আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে ঘোষিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০।

পদভিত্তিক নিয়োগ ও বেতন স্কেল

  • পরিচালক (অর্থ ও হিসাব): ১টি, গ্রেড-৩, বেতন ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা।
  • উপপরীক্ষা নিয়ন্ত্রক: ১টি, গ্রেড-৫, বেতন ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা।
  • সহকারী অধ্যাপক (গণিত): ১টি, গ্রেড-৬, বেতন ৭১,০০০–১,৩৪,০০০ টাকা। (উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রভাষক পদে নিয়োগ হতে পারে)।
  • হিসাবরক্ষণ কর্মকর্তা, অডিট অফিসার, সহকারী প্রকৌশলী (সিভিল-২টি), সহকারী প্রোগ্রামার, সহকারী গ্রন্থাগারিক ও সিকিউরিটি অফিসার: প্রতিটি পদের জন্য বেতন ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
  • প্রশাসনিক কর্মকর্তা, স্টোর অফিসার, উপসহকারী প্রকৌশলী (সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল) এবং নার্স: প্রতিটি পদের জন্য বেতন ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
  • ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাটালগার, প্লাম্বার ও গাড়িচালক (২টি): প্রতিটি পদের জন্য বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
  • অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
  • অফিস সহায়ক: ৩টি, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সহকারী অধ্যাপক (গণিত): সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতকে ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ বা ১ম শ্রেণি থাকতে হবে)।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে ৩টি প্রকাশনা থাকা জরুরি। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন।

এমফিলধারীদের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডিধারীদের ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি ও কারিগরি দক্ষতা থাকতে হবে।

পরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রকের জন্য সর্বোচ্চ ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে বিশ্ববিদ্যালয় কর্মরতদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান।

কর্মচারীদের পদের ক্ষেত্রে পদভেদে এসএসসি থেকে স্নাতক পাস এবং প্রয়োজনীয় ট্রেড কোর্স বা কম্পিউটার দক্ষতা থাকা আবশ্যক। পদভেদে অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনা/প্রশিক্ষণের শর্তাবলী প্রযোজ্য। কর্মচারীরা (গ্রেড ১৬ ও ২০): ক্যাটালগার পদে স্নাতক বা এইচএসসিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে এইচএসসিসহ ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ ও নির্দিষ্ট টাইপিং স্পিড; প্লাম্বার পদে এইচএসসিসহ ট্রেড কোর্স বা।

আবেদন পদ্ধতি ও ফি

  • আবেদনের নিয়ম: প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.prstu.ac.bd) বা সরাসরি নিয়োগ পোর্টালে (recruitment.prstu.ac.bd) অনলাইনে আবেদন করতে হবে।
  • ফি প্রদান: শিক্ষক পদের জন্য ২০০ টাকা। কর্মকর্তা ও কর্মচারী পদের ক্ষেত্রে গ্রেড ৩–১০ এর জন্য ২০০ টাকা, গ্রেড ১১–১৩ এর জন্য ১৫০ টাকা, গ্রেড ১৪–১৬ এর জন্য ১০০ টাকা এবং গ্রেড ১৭–২০ এর জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হবে।

সময়সীমা ও হার্ড কপি

অনলাইনে আবেদনের সময় ৮ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে এবং তা ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। সফলভাবে আবেদন সম্পন্ন করার পর শিক্ষক পদের জন্য ৫ কপি এবং কর্মকর্তা-কর্মচারী পদের জন্য ২ কপি প্রিন্টকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজসহ আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে। শেষ তারিখ: ও সময়: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:০০টা পর্যন্ত।