ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার ২৭১ জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ফেরিটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস জানিয়েছে, পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রা করার পর মাদুরা দ্বীপের সন্নিকটে ফেরিটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে ফেরির ক্যাপ্টেন দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন। স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজের ফুটেজে দেখা গেছে, লাইফজ্যাকেট পরিহিত অনেক যাত্রী একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের কুণ্ডলিতে ঢাকা ফেরিটির ওপরের অংশ থেকে যাত্রীরা প্রাণ বাঁচাতে নিচে নেমে আসার চেষ্টা করছেন।

বাসারনাসের টিকটক অ্যাকাউন্টের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়ার উদ্ধারকারী অফিস ফেরিতে আগুন লাগার খবর পায়। তবে শিপিং কোম্পানির ভাষ্যমতে, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছিল। উদ্ধারকারী সংস্থাটি আরও জানায়, ফেরিটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যাত্রীরা উদ্ধারের অপেক্ষায় জাহাজের ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছেন। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার এবং উদ্ধার কাজ দ্রুত ও নিরাপদে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বাসারনাসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ০৮ টা ২৪ মিনিটের দিকে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার অফিস থেকে তারা ফেরিটিতে আগুন লাগার খবর পায়।

বাসারনাস বলেছে, শিপিং কোম্পানি সকাল ০৬ টা থেকে ০৭ টার মাঝে ফেরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত