মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস আমদানির একটি নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানিয়েছে, গত রোববার সকাল ১১টার পর এই বৈঠকটি হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে অংশ নেন। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রস্তাবিত বিষয়টি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি এই বিষয়টি তার দেশের সরকারকে বিস্তারিতভাবে জানাবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে, মিয়ানমার থেকে ভারতে গ্যাস সরবরাহের জন্য একটি পাইপলাইন প্রকল্প আগে থেকেই প্রস্তাবিত রয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত

