সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। তিনি জানিয়েছেন, বাবার প্রোস্টেট ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি হাড়ের তীব্র ব্যথায় ভুগছেন।
শুক্রবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বাবার শারীরিক এই অবনতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের। হান্টার জানান, ক্যানসার হাড়ে এবং শরীরের আরও অন্যান্য জায়গায় মেটাস্ট্যাসিস হয়েছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে বেশ দুর্বল করে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ৮৩ বছর বয়সি জো বাইডেনের বয়স নিয়ে তার পুরো মেয়াদজুড়েই বিতর্ক ছিল। বিশেষ করে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সময় তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে হোয়াইট হাউসের উপদেষ্টাদের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল।
হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর গত বছরের মে মাসে জো বাইডেন তার ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। হান্টার বাইডেন বলেন, এই রোগ নির্ণয়ের খবরটি পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে অসুস্থতার মধ্যেও জো বাইডেন এখনও সক্রিয় আছেন এবং নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে। তিনি আরও যোগ করেন, জো বাইডেন এখনও এই দেশটির প্রতি গভীরভাবে বিশ্বাস রাখেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ‘প্রমিস মি, আমেরিকা’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করবেন।
শুক্রবার (৭ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথার বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, বাবার এমন পরিস্থিতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের।

