স্কটল্যান্ডকে হারাল মরক্কো, ব্রাজিলের জন্য সুফল

চলতি বিশ্বকাপ ফুটবলে স্কটল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে মরক্কো। এই জয়ের ফলে অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি চলতি আসরের দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েছেন। মরক্কোর এই জয় ব্রাজিলের জন্য সুফল বয়ে এনেছে।

বোস্টন স্টেডিয়ামে শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় জালের দেখা পান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই করা তার এই গোলটি চলমান বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড হিসেবে নথিভুক্ত হয়েছে। পুরো ম্যাচে আর কোনো গোল না হওয়ায় আশরাফ হাকিমিদের দল স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে।