ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩ আগস্ট) ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এনসিপির এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, যদি ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসেন এবং তারেক রহমান যদি দিল্লির সাথে সমঝোতা করে তার ফেরার ব্যবস্থা করেন, তবে তারা এর জন্য প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, “এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। চৌদ্দশত শহীদ পরিবার, ৩০ হাজার আহত যোদ্ধা নেমে আসবে, ফাঁসি কার্যকর না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো।”
অনুষ্ঠানে এনসিপি প্রধান আরও বলেন, তারা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেননি, বরং ‘ফ্যাসিবাদী ব্যবস্থা’ বিলোপের ঘোষণা দিয়েছিলেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশকে আর কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি বা চাঁদাবাজির স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না।
জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তির এই দিনে শহীদ মিনার থেকে ঘোষিত ‘এক দফা’র কথা স্মরণ করে তিনি বলেন, এই ঐতিহাসিক দিনটি তারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কাটাতে চান, কারণ তারাই এই এক দফার মূল কারিগর। নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে এখন পর্যন্ত কোনো গুণগত পরিবর্তন আসেনি।
সোমবার (০৩ আগস্ট) ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

