রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়ির সামনে দুই বোনের কাছ থেকে ব্যাগ ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জুয়েল ওরফে সোর্স আরিফ এবং আনোয়ার হোসেন। গতকাল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনায় জড়িত ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। একসময় তারা মোহাম্মদপুরেই বসবাস করত। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে তারা নারায়ণগঞ্জে একটি নতুন আস্তানা গড়ে তোলে। সেখান থেকেই তারা ঢাকায় এসে বিভিন্ন স্থানে ছিনতাই কার্যক্রম চালাত।
