লক্ষ্মীপুরের রামগতিতে নজরুল জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

লক্ষ্মীপুরের রামগতিতে দ্রোহের কবি ও প্রাণের কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) সকালে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন।

আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পর্বে শিল্পী গোষ্ঠী নজরুলের বিভিন্ন গান, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরের রামগতিতে দ্রোহের কবি প্রানের কবি নজরুল এর ১২৭তম নজরুল জন্মবার্ষিকী- ২০২৬ 'নজরুল বর্ষ' উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।