এনআইডি জটিলতায় দুই বছর বেতন বন্ধ, দিশেহারা কক্সবাজারের শিক্ষিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতায় দীর্ঘ দুই বছর ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে সরকারি এক শিক্ষিকার। ভুক্তভোগী এই শিক্ষিকার নাম কানিজ তানিয়া সোলতানা, যিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, ভুলবশত দ্বৈত ভোটার হওয়ার কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানে এবং দীর্ঘদিনের বকেয়া বেতন ফিরে পেতে তিনি ২ বছর ধরে বিভিন্ন দপ্তরে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এনআইডি জটিলতার কারণে সৃষ্ট চরম আর্থিক সংকটে শিক্ষিকার পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে, এমনকি পরিস্থিতি সামলাতে না পেরে তার সন্তান আত্মহত্যার চেষ্টাও করেছে বলে জানা গেছে।