ঐতিহাসিক ছয় দফা থেকেই মুক্তিযুদ্ধ

ঐতিহাসিক ছয় দফা দাবি পূর্ব পাকিস্তানের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল। রোববার (৭ জুন) সেই ঐতিহাসিক ছয় দফা দিবস হিসেবে পালিত হচ্ছে।

১৯৬৬ সালের এই দিনে ছয় দফা দাবির সমর্থনে দেশব্যাপী এক তীব্র গণ-আন্দোলনের সূত্রপাত ঘটে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ বহু নেতা লড়াই করেছেন। তবে, এই লড়াই ষাটের দশকে এসে নতুন গতি লাভ করে, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করে।