নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল এনুগু এয়ারের বিমান

নাইজেরিয়ার বেনিন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে এনুগু এয়ারের একটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার বিকেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বিমানে থাকা ৬৮ জন যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়। এই ঘটনায় বিমানবন্দর এলাকায় যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দ্রুত পদক্ষেপ নিয়ে বিমানের সকল যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।